২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরো ৫ মার্কিন সৈন্য নিহত

ইরাকে মঙ্গলবার আরো পাঁচ মার্কিন সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন সেনা বাগদাদের উত্তরে রাস্তার পাশে এক বোমা বিস্ফোরণে নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ নিয়ে ইরাকে এপ্রিলের প্রথম বারো দিনে নিহত মার্কিন সেনার সংখ্যা ৩১-এ উপনীত হলো। উল্লেখ্য, গত মার্চ মাসে ইরাকে মোট ৩১ জন মার্কিন সেনা নিহত হয়েছিল। তাছাড়া বাগদাদে মঙ্গলবার পৃথক সংঘর্ষে ২৩ জন প্রাণ হারায়।

এদিকে, ইরাকে শিয়া গোষ্ঠির অন্তর্ভূক্ত দুটি শক্তিশালী সম্প্রদায়ের মধ্যে নেতৃত্ব নিয়ে চরম বিরোধ সৃষ্টি হওয়ায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।