মিশরে ৯শ’ জঙ্গির মুক্তিলাভ
মিশর সরকার জঙ্গি গোষ্ঠী গামা ইসলামিয়া’র নয়শ’ জঙ্গিকে মুক্তি দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত দশদিন ধরে এসব জঙ্গিকে মুক্তি দেয়া হয়। তাদের মধ্যে গামা ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা নাজেহ ইব্রাহিমও রয়েছেন।
মিশরের অন্যতম জঙ্গি গোষ্ঠী হচ্ছে গামা ইসলামিয়া। এই গোষ্ঠী ১৯৯০ সালে পর্যটক এবং খ্রিস্টানদের উপর বড় ধরনের হামলা চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
১৯৯৯ সালে গামা ইসলামিয়া অস্ত্র বিরতির ঘোষণা দেয়।
গামা ইসলামিয়া ১৯৯৭ সালের নভেম্বরে লুক্সারে হামলা চালালে ৫৮ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে বেশিরভাগই ছিল পর্যটক।
২০০৩ সালে মিশর সরকার জঙ্গি গোষ্ঠীর কয়েকশ’ সদস্যকে মুক্তি দেয়।
মানবাধিকার সংস্থা জানায়, মিশরের কারাগারে এখনও ১৫ হাজার বন্দী বিনা বিচারে আটক রয়েছে।
