পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচিতে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৫৭
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের সময় পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে মঙ্গলবার রাতে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
কাঠের তৈরি একটি মঞ্চে এই বোমা হামলা চালানো হয়। এ অনুষ্ঠান চলাকালে সেখানে ধর্মীয় অনেক নেতা উপস্থিত ছিলেন।
এসময় করাচির নিসতার পার্কে হাজার হাজার সুন্নী মুসলিম তাদের সান্ধ্যকালীন প্রার্থনা আদায় করছিলেন।
ওই ধর্মীয় অনুষ্ঠানে পুলিশী নিরাপত্তার অভাবে বোমা হামলার কারণে বিক্ষুব্ধ জনতা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে।
বোমা হামলার ঘটনায় পাকিস্তানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং শিয়া নেতা আল্লামা হাসান তুরাবি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বোমা হামলায় সুন্নী মুসলিম নেতৃবৃন্দ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সুন্নী সংগঠন জামাত-ই-আহলে সুন্নাত এই অনুষ্ঠানের আয়োজন করে।
