২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ সমালোচকরা ইরানে সম্ভাব্য মার্কিন পরমাণু হামলঅর নিন্দা করলেন

ইরানে বহুজাতিক বাহিনীর সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা চিন্তা করছে বলে ‘দ্যা নিউ ইয়র্কার’ নামক মার্কিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 01:45 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

প্রতিবেদনটি প্রকাশের পর বুশ প্রশাসনের সমালোচকরা মার্কিন এই সম্ভাব্য আণবিক হামলার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

‘দ্যা নিউ ইয়র্কার’ এর রিপোর্টার সেইমুর হার্শ তার লেখা এই প্রতিবেদনে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার ক্ষেত্রে তিনটি অভিযোগ করেন। প্রথমত, ইরানের ভিতরে যুক্তরাষ্ট্রের গোপন কর্মসূচী বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয়ত, সম্ভাব্য বিমান হামলার পরিকল্পনা ঘনীভূত হয়েছে এবং তৃতীয়ত ইরানে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংসে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।

ইরানে সম্ভাব্য এই হামলার অভিযোগের কথা হোয়াইট হাউজ অস্বীকার করেছে।