২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী দেশের গম কেলেংকারী তদন্তে সহযোগিতা করবেন

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড জানিয়েছেন, তার দেশের গম সংস্থা ইরাকের কাছ থেকে কোনো ঘুষ গ্রহন করেছে কি না সেই সম্পর্কিত তদন্তে তিনি তার বক্তব্য প্রদান করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তদন্ত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারক টেরেনস্ কোল-এর পরামর্শ অনুযায়ী অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী তার এই বক্তব্য প্রদানে সম্মত হয়েছেন।

অস্ট্রেলীয়ার গম সংস্থার বিরুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেনের সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ মার্কিন ডলার ঘুষ নেবার অভিযোগ ওঠার প্রকৃত সত্য উদঘাটনে ঘটনাটির তদন্ত চলছে।

প্রধানমন্ত্রী হাওয়ার্ড তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে বলেছেন, তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেই অস্ট্রেলীয় প্রশাসনকেও তারা অন্যায়ভাবে রক্ষা করার চেষ্টা করছে না।