পেরুর নির্বাচনের প্রথম পর্বে হিউমেলা বিজয়ী
পেরুর নির্বাচনের প্রথম পর্বে জাতীয়তাবাদী দলের প্রার্থী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ওলানথা হিউমেলা বিজয়ী হয়েছেন। তবে আগামী মাসে নির্বাচনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবার পর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
৩০ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানে আছেন ওলানথা । ২৪.৯ শতাংশ এবং ২৩.৫ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন রক্ষনশীল দলের প্রার্থী লর্ডেস ফ্লোরেস এবং সাবেক প্রেসিডেন্ট এলান গার্সিয়া।
নির্বাচন জরিপ সংস্থা ‘এপোয়ো’ এই নির্বাচনের এক অনানুষ্ঠানিক ফলাফলে জানিয়েছে, সাড়া দেশে প্রায় ৮৩.৫ শতাংশ ভোট পড়েছে।
হিউমেলা ৫০ শতাংশের কম ভোট পাওয়াতে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহন ৭ মে অনুষ্ঠিত হবে।
হিউমেলা তার বাজেটে দরিদ্র জনগণের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করার প্রতিশ্র“তি দিয়েছেন এবং ভোটে জয়ী হলে তিনি ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার হুগো শ্যাভেজ-এর মতো করে দেশ পরিচালনা করবেন বলে মনে করা হচ্ছে।
এই নির্বাচনে পেরুবাসী দেশের দু’জন ভাইস প্রেসিডেন্ট এবং কংগ্রেসের ১২০ জন সদস্যকে নির্বাচিত করেছে।
