দুই জার্মান জিম্মি প্রকৌশলীর আরও একটি ভিডিও প্রচার
ইরাকে অপহৃত দুই জার্মান জিম্মির উপর নতুন একটি ভিডিও রোববার প্রচার করা হয়েছে।
এর আগে জানুয়ারির শেষে ইরাকি কর্তৃক অপহৃত ওই দুই জার্মান প্রকৌশলী টমাস নিটস্কে ও রেনে ব্রাউনলিচ এর একটি ভিডিও টেপ প্রচার করা হয়। এতে জিম্মীরা তাদেরকে মুক্ত করার জন্য জার্মান সরকারের প্রতি আহ্বান জানায়।
অপহৃত দুইজনকে ‘জার্মানির গুপ্তচর’ হিসেবে উল্লেখ করে ইন্টারনেটে দেয়া এক বিবৃতিতে অপহরণকারীরা জানায়, মার্কিন সৈন্যরা আটককৃত ইরাকিদের ছেড়ে না দিলে তারা এই দুইজনকে হত্যা করবে। ভিডিওটিতে অপহরণকারীরা ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করার জন্যেও জার্মানির প্রতি আহ্বান জানায়।
