২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইটালিতে নির্বাচন শুরু হয়েছে

ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকোনি ও তার বামদলীয় প্রতিদ্বন্দ্বী রোমানো প্রদি’র নির্বাচনী প্রচারণা শেষে রোববার ইটালিতে দুই দিনব্যাপী নির্বাচন শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 01:23 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এবারের নির্বাচনী প্রচারণায় ইটালির ডান-পন্থী প্রধানমন্ত্রী বার্লোসকোনি খুব ষ্পষ্টভাবে অনেক মন্তব্য ও নির্বাচনী ওয়াদা করার পরও জরীপে দেখা গেছে বার্লোসকোনির প্রধান প্রতিদ্বন্দ্বী রোমানো প্রদি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন।

পাঁচ বছর পর এবারের নির্বাচনে পাঁচ কোটি ইটালীয় ভোট প্রদানের সুযোগ পাচ্ছে। তবে এদের মধ্যে লক্ষ লক্ষ ভোটার এখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কাকে ভোট দেবে।

নির্বাচনী প্রচারাভিযানে প্রধানমন্ত্রী বার্লোসকোনি নিজেকে যীশু খ্রীস্টের সাথে তুলনা করলেও যেসব ভোটার তাকে ভোট দেবে না, তাদের উদ্দেশ্যে তিনি গালিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি দেশের ম্যাজিস্ট্রেটদের উপর চড়াও হন এবং ব্যবসায়ী ইটালীয়দের ‘পাগল’ বলে অভিহিত করেন।

জয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় বার্লোসকোনি ও রোমানো প্রদি একে অপরের বিরুদ্ধে অনেক অপমানজনক মন্তব্য করতেও পিছুপা হননি।