২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের আণবিক পরিদর্শক দল ইরানে তাদের কাজ শুরু করছে

ইরানের পারমাণবিক কর্মসূচী বন্ধের জন্য অব্যাহত আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘের আণবিক পরিদর্শক দল সেখানে তাদের কাজ শুরু করতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এলবারাদি’র নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী দল কয়েকদিনের মধ্যে ইরানে পারমাণবিক অস্ত্র কর্মসূচী বন্ধে কাজ শুরু করবে।

জাতিসংঘের পরিদর্শক দল নাতান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টসহ এবং ইসফাহানে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জাতিসংঘ ইরানকে তার পারমাণবিক কর্মসূচী বন্ধে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরান বলেছে, পারমাণবিক অস্ত্র কর্মসূচী গবেষণা করার অধিকার তাদের রয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচী চালাচ্ছে।

ইরানের এই দাবির প্রেক্ষিতে এলবারাদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পেশ করবেন।

পারমাণু কর্মসূচীর উর্ধ্বতন মধ্যস্থতাকারী এলবারাদি রোববার অথবা সোমবার তেহরানে আসবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এলবারাদি ইরানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করবেন। এলবারাদির এই সফর উভয় দেশের মধ্যে সমঝোতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে।

কর্মকর্তারা জানান, এই সফরের মধ্য দিয়ে ইরান আন্তর্জাতিক শক্তি সংস্থার মাধ্যমে পরমাণু বিষয়ক তথ্য সম্পর্কে জানতে পারবে।