২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্ণেডোর ছোবলে ১১ জনের প্রাণহানি

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের প্রাণকেন্দ্রে টর্ণেডো এবং প্রচণ্ড ঝড়ে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শহরের উত্তর - পূর্বাঞ্চল নাসভিলের কাছে টর্ণেডো সবচেয়ে বেশি আঘাত হানলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টেনিসি কর্তৃপক্ষ জানায়, এই ঝড়ে বিভিন্ন স্থানের গাছপালা, বাড়ি-ঘরসহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সারা যুক্তরাষ্ট্রে অব্যাহত টর্ণেডোর ছোবলে গত রোববার ২৮ জন মারা যায়। এরমধ্যে পশ্চিম টেনিসিতেই ২৪ জনের মৃত্যু হয়।

গ্যালাটিন এলাকার প্রতিবেশী স্টিভেন ডেভিস জানান, ঝড়ের কারণে ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ায় অনেক লোক অন্যত্র আশ্রয় নিয়েছে।

এ পর্যন্ত কমপক্ষে ৬০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত  হয়ে পড়ার কারণে জরুরি উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস তথ্যকেন্দ্র জানায়, ২০০৬ সালের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে টর্ণেডোর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।