নেপালে জরুরি অবস্থা ঘোষণা
বিরোধী সাতদলীয় জোটের বিদ্রোহের প্রেক্ষিতে নেপাল সরকার সকাল-সন্ধ্যাব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।
জরুরি অবস্থা চলার সময় বিদ্রোহীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে সরকার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে কাঠমান্ডু অবরোধের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানী থেকে প্রায় দেড়শ’ সরকার বিরোধী আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়।
রাজা জ্ঞানেন্দ্র’র বিরুদ্ধে আন্দোলনকে প্রতিহত করতে কিছু মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন করা হয়েছে।
বিক্ষোভকারীরা রাজা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি ডাকঘরে অগ্নিসংযোগ করে।
চৌদ্দ মাস আগে রাজা জ্ঞানেন্দ্র কর্তৃক ক্ষমতা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ও তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।
এদিকে জ্ঞানেন্দ্র দেশবাসীর প্রতি শান্তির ডাক দিয়ে বলেছেন, মাওবাদী বিদ্রোহ বৃদ্ধির কারণে ২০০৫ সালের ফেব্র“য়ারি মাসে তিনি ক্ষমতা ছিনিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। মাওবাদী বিদ্রোহীরা ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোককে হত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন।
