বিশ্বে বর্তমানে ৪০ লক্ষ স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে: ডাব্লিউ এইচ ও
এর একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে কমপক্ষে ৪০ লক্ষ স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে।
এই অভাব পৃথিবীর সাতান্নটি দেশে মারাত্মক আকারে রয়েছে। ফলে সেসব দেশের শিশুস্বাস্থ্য, মায়েদের গর্ভকালীন যত্ম এবং জনগনের স্বাস্থ্যসেবার অধিকার খর্ব হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার ।
ডাব্লিউ এইচ ও এর ২০০৬ সালের রিপোর্টে আশংকা করা হয়, এই অভাবের কারনে এইচ আই ভি/ এইডস এর মত মারাত্মক রোগগুলির বিরুদ্ধে চলমান কর্মসূচী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রিপোর্টে আরও বলা হয়, বর্তমানে বিশ্বের ১৩০ কোটি মানুষ স্বাস্থ্যকর্মীর অভাবের কারনে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দারিদ্র-পীড়িত দেশগুলিতে, যেখানে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন বেশী, সেখানে এই অভাব সবচেয়ে বেশী।
ডাব্লিউ এইচ ও এর মতে, ধনী দেশগুলির তুলনায় দরিদ্র দেশগুলির জনগনের গড় আয়ু অর্ধেক।
