২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছরের কম বয়সীদের হত্যার আদেশ দেননি বলে সাদ্দাম হোসেনের দাবি

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার শাসনামলে আঠার বছরের কম বয়সীদের হত্যা করতে অনুমোদন দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে ও এ ব্যাপারে যে সাক্ষ্যপ্রমাণ আদালতে উত্থাপন করা হয়েছে, তা তিনি প্রত্যাখ্যান করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

১৯৮২ সালের সাদ্দামকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালানোর পর দুজাইল শহরে শিয়াদের হত্যা করতে অভিযান চালানো হয়, সে ব্যাপারে এই প্রথমবারের মতো সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো বলেন, বাগদাদের বিচার আদালতে সাক্ষ্য দেওয়া প্রত্যক্ষদর্শীদের ঘুষ প্রদান করা হয়েছে ও আদালতে কী বলতে হবে তা শিখিয়ে দেওয়া হয়েছে।

দুজাইলে অভিযান চালিয়ে ১৪৮ জন বেসামরিক ইরাকিকে হত্যা করার অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় এখন সাদ্দাম হোসেন ও আরো ছয় জনের বিরুদ্ধে বিচার চলছে।

বুধবার আদালতের কার্যক্রম চলার সময় কৌসুলি আদালতে বেশ কিছু ছবি সরবরাহ করেন। সরবরাহকৃত ছবির প্রত্যেকের বয়স আঠার বছরের নিচে। আর সাদ্দাম হোসেন তাদেরকে হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন বলে কৌসুলির পক্ষ থেকে দাবি করা হয়।

প্রধান কৌসুলি জাফর আল মুসাবি আদালতে ওই সব শিশুদের পরিচয়পত্র সরবরাহ করেন ও তাদের জন্মতারিখ পড়ে শোনান।

কিন্তু সাদ্দাম হোসেন বলেন, পরিচয়পত্র সহজেই জাল করা যায়।

তিনি আদালতকে বলেন, বাজারে এসব পরিচয়পত্র আপনি কিনতে পারবেন। বাদীর পরিচয়পত্র ও তাদের বয়স কত তা পরীক্ষা করার দায়িত্ব কি একজন রাষ্ট্রপ্রধানের?

বৃহস্পতিবার পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।