কায়রোতে রাজনৈতিক সংঘর্ষে আহত ২৩
মিশরের রাজধানী কায়রোতে বিরোধী ওয়াফদ পার্টির দুটি প্রতিদ্বন্দ্বী গ্র“পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
ওয়াফড পার্টির নেতা নোমান গোমা’র পদত্যাগের পরও তিনি পার্টির সদর দফতর দখল করে রাখছিলেন এবং নতুন নেতার সমর্থকরা পার্টি অফিসে প্রবেশের চেষ্টা করলে এই সহিংস ঘটনার সূত্রপাত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই সংঘর্ষে আট জন গুলিবিদ্ধ ও ১৫ জন বিভিন্নভাবে আহত হয়, এবং ভবনটিতে সমর্থকরা আগুন লাগিয়ে দেয়। পুলিশ ৭১ বছর বয়স্ক গোমা ও তার ছয়জন সমর্থককে আটক করে।
