ইংল্যান্ডে প্রতিবাদের সম্মুখীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস
মার্কিন পররাষ্ট্র সচিব কন্ডোলিৎসা রাইস তার দুদিন ব্যাপি যুক্তরাজ্য সফরে যুদ্ধ বিরোধীদের বিক্ষোভের সম্মুখীন হয়েছেন।
লিভারপুল শহরে রাইস বেশ কিছু সংখ্যক যুদ্ধবিরোধীদের প্রতিবাদের শিকার হন।
প্রাক্তন বিটলস সদস্য স্যার পল ম্যাক কর্টেনীর প্রতিষ্টান লিভারপুল ইনস্টিউট ফর পারফর্মিং আর্টস এর আমন্ত্রনে, তাঁর সম্মানে আয়োজিত একটি কনসার্টে উপস্থিত হন।
এক হাজারের অধিক বিক্ষোভকারী শুক্রবার সন্ধ্যায় ’জন লেলনের’ ’গিজ পিস এ চান্স’ গানটি সমবেতভাবে গেয়ে রাইসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এইসব প্রতিবাদ সম্পর্কে রাইস বলেন, তিনি এসবে অবাক হননি। তিনি বলেন, ” জনগনের অধিকার আছে প্রতিবাদ জানাবার এটাইতো গণতন্ত্রের সারকথা।
ইতিপূর্বে ব্লাকবার্ন শহরের মসজিদের ইমামগন রাইসকে দেয়া সাক্ষাতের আমন্ত্রন প্রতিবাদের হুমকির মুখে প্রত্যাখ্যান করে নিতে বাধ্য হয়।
