২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলবেনিয়ায় মাদার তেরেসার মূর্তি স্থাপনে মুসলমানদের বিরোধীতা

আলবেনিয়ার মুসলমানরা দেশের উত্তরে স্যকোডর শহরে মাদার তেরেসার একটি মূর্তি স্থাপনের পরিকল্পনার বিরোধীতা করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 12:46 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ভ্যাটিকান থেকে যে কয়েকজনকে মরনোত্তর ‘সেইন্ট’ বা ‘সন্ত’ উপাধিতে ভূষিত করার চিন্তা করা হয়েছে, মাদার তেরেসা তাদের একজন।

আলবেনিয়ায় মাদার তেরেসাকে নিয়ে এ ধরনের প্রতিক্রিয়া খুবই আস্বাভাবিক কেননা আলবেনিয়ার ৭৫ শতাংশ মানুষ হলো উদার মুসলিম। বাকি ২৫ শতাংশ মানুষ বিভিন্ন মতাবলম্বী খ্রিষ্টান।

ইউরোপের এই একমাত্র মুসলিম দেশটিতে একনায়ক এনভার হোক্সা’র শাসনামলে ধর্ম প্রচার ও পালন নিষিদ্ধ ছিল। ফলে সেখানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতিবোধ প্রবল ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিবাহের ও প্রচলন রয়েছে।

স্যকোডার নগরীর মুসলিম নেতা বাসকিম বাজরাকতারি বলেছেন, “আমরা মাদার তেরেসাকে খ্রিষ্টান ধর্মের ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু মুসলিম প্রধান এই অঞ্চলে আমরা তার মূর্তি স্থাপন করতে দিতে চাইনা। মাদার তেরেসার মূর্তি যদি স্থাপন করতেই হয়, তাহলে তা করতে হবে ক্যাথলিক খ্রিষ্টান প্রধান কোনো অঞ্চলে।