২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াতেমালার পশ্চিমে আতশবাজির বিস্ফোরণে নিহত ৪

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 12:43 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

গুয়াতেমালার উত্তরাঞ্চলের ৬০ মাইলের মধ্যে চজালে কারখানাটি বিধ্বস্ত হয় এবং এই ভবন বিধ্বস্ত হওয়ার শব্দ ১২ মাইল দুর থেকে শোনা যায়।

ছোট সান্তা বারবারা কারখানাতে অনেক বেশি উপকরণ ব্যবহার করে ধর্মীয় উৎসবের জন্য আতশবাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ ঘটে। খবর বার্তা সংস্থার।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।