২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটিশ সুপার মডেল নাওমির বিরুদ্ধে নিউইয়র্ক আদালতে মামলা

বৃটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেলের বিরুদ্ধে তার সহকারীকে আঘাত করার অভিযোগে নিউইয়র্কের আদালতে মামলা করা হয়েছে বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 11:29 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র জানান নাওমি তার সহকারীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে  তাকে মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করেন। ফলে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

বৃহস্পতিবার নাওমি ক্যাম্পবেল ম্যানহাটানের অপরাধ  আদালতে হাজির হয়েছেন মামলাটির শুনানির জন্য।

নাওমির ব্যক্তিগত প্রচারক জানিয়েছেন বাকবিতন্ডার কারনেই ঘটনাটি ঘটেছে। সহকারীকে আঘাত করার আগেই নাওমি তাকে বরখাস্ত করেছিলেন। তিনি আরো জানান নাওমির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা  হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে যার সর্বনিম্ন সাজা হলো ১ বছরের মত।