ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে নিহত ১০, আহত ২৫০ জন
ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং আড়াইশ’ জনেরও বেশি আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।
রিখটার স্কেলেভূমিকম্পের মাত্রা ছিল ছয় ডিগ্রির উপরে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অনেক গ্রাম এবং শিল্পশহর দৌরাদ এবং বোরৌজাদ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌরাদের গভর্নর জানান, ভূমিকম্প কবলিত এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে।
