বাহরাইনে ফেরি দুর্ঘটনায় ৪৮ জনের প্রাণহানি
বাহরাইনের পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকায় বৃহস্পতিবার একটি প্রমোদতরী ডুবে কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি হয়েছে।
ফেরিতে ১৫০ জন আরোহী ছিল যাদের মধ্যে বাহরাইনের অধিবাসী ছাড়াও কিছু বিদেশী পর্যটক ছিল। এদের মধ্যে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে।
একমাস্তল বিশিষ্ট আরবীয় এই প্রমোদতরীটি উপকূলের কাছে শান্ত সমূদ্রে হঠাৎ করে ডুবে যায়। এসময় আরোহীরা নৈশভোজ সারছিল।
ফেরিতে বৃটিশ, সাউথ আফিকান, মিশরীয় এবং ফিলিপাইনের পর্যটক ছিল। অতিরিক্ত আরোহী বহনের কারণেই প্রমোদতরীটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বাহরাইনের উপকূলরক্ষী নাবিকেরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়া মার্কিন পঞ্চম নৌ-বহরের ছোট তরী এবং ডুবুরীরা এই উদ্ধার অভিযানে অংশ নেয়।
বাহরাইনের উপকূলরক্ষী প্রধান ইউসেপ আল-ঘাতিম দুর্ঘটনায় মৃত ও আহতদের সংখ্যা নিশ্চিত করার সময় বলেন, ‘আমরা সাতজন বিদেশী নাবিককে বাঁচাতে সক্ষম হয়েছি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও বাহরাইনের কর্তৃপক্ষ এটাকে সন্ত্রাসী কর্মকান্ড বলে চিহ্নিত করেছেন।
