২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন গড়ে ১৮০০ শিশু এইটআইভিসহ জন্মগ্রহন করছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, গর্ভবতী মায়েরা ঔষধ না পাওয়ার কারণে প্রতিদিন গড়ে ১৮০০ শিশু এইটআইভিসহ জন্মগ্রহন করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 01:06 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে ১০% গর্ভবতী মহিলা এইচআইভি’র প্রতিষেধক গ্রহন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএন এইডস এই তথ্য প্রকাশ করেছে যে, এখন পর্যন্ত মোট ১৩ লাখ গর্ভবতী মহিলা এইচআইভি’র ঔষধ সেবন করেছে। অথচ ৩০ লাখ লোকের এই ঔষধ প্রয়োজন রযেছে।

বর্তমানে এইডস চিকিৎসা সবার কাছে পৌঁছে দেবার জন্য ২০১০ সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ১৮টি দেশে এই চিকিৎসার লক্ষ্যমাত্রা কমপক্ষে অর্ধেক অর্জন করা হয়েছে।