প্রাক্তন লাইবেরিয়ান প্রেসিডেন্ট টেইলরকে জাতিসংঘ যুদ্ধাপরাধ আদালতে প্রেরণ করা হয়েছে
প্রাক্তন লাইবেরিয়ান প্রেসিডেন্ট চার্লস্ টেইলরকে সিয়েরা লিয়নে অবস্থিত জাতিসংঘ অনুমোদিত যুদ্ধাপরাধ আদালতে প্রেরণ করা হয়েছে।
লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে তাঁকে জাতিসংঘের হেফাযতে নেওয়ার পরে বিমানযোগে সিয়েরালিয়নে পাঠানো হয়।
গত বুধবার নাইজেরিয়া থেকে টেইলরকে তাঁর স্বদেশে প্রত্যাবর্তনে বাধ্য করা হয়। তার আগে তিনি বিচারের আশংকায়, নাইজেরিয়ায় তাঁর তিন বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন বলে বার্তা সংস্থাগুলি জানায়।
প্রাক্তন প্রেসিডেন্ট টেইলরের বিরুদ্ধে ১৭টি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধাপরাধ আদালতে আনা হয়েছে। যার মধ্যে লাইবেরিয়ায় ১৯৮৯ সালে সংঘটিত গৃহযুদ্ধের সূত্রপাতের অভিযোগও রয়েছে।
উল্লেখ্য যে, টেইলর ১৯৯৭ সালে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
