২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে আরও ১১টি খুলি উদ্ধার

হাইতির রাজধানীর আবর্জনার মধ্যে ১১টি মাথার খুলি উদ্ধার করা হয়। মাত্র ২ দিন  আগে ১৭ জনের  মাথার খুলির সন্ধান করেছে আবর্জনা পরিষ্কার কারক দল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এলাকার বাসিন্দারা  মাথার খুলিগুলো রাজধানীর পোর্ট অব প্রিন্সের পূর্বপাশে ক্যানাপ ভার্ট এলাকায় দেখতে পায় শনিবার । খবর বিভিন্ন  বার্তা সংস্থার।

স্থানীয় পুলিশ ও জাতিসংঘ কর্মকর্তারা মাথার খুলিগুলো নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করে দেখছেন। এসব মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।