পাঞ্জাব সফরে আসছেন চালর্স-ক্যামিলা
প্রিন্স চালর্স এবং তার স্ত্রী ক্যামিলা পার্কার ভারতে এক সফরে পাঞ্জাব আসছেন। তাদের এই সফর উপলক্ষে পাঞ্জাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
পাতিয়ালার জাবিন্দ্র পাবলিক স্কুলে রাজ দম্পতিকে স্বাগত জানানোর জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি জোরেসোরে এগিয়ে চলেছে। প্রিন্স চালর্সকে স্বাগত জানানোর সার্বিক প্রস্তুতি ব্যক্তিগতভাবে তদারকি করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমিন্দ্রর সিং ।
মুখ্যমন্ত্রী জানান, প্রিন্স চালর্স জৈব পদ্ধতিতে কৃষিকাজের প্রতি আগ্রহী হয়ে এখানে আসছেন। বিশ্বের দর্শণীয় স্থান দেখার পর এবার চালর্স পাঞ্জাব সফরের সিদ্ধান্ত নেন বলে মুখ্যমন্ত্রী অমিন্দ্রর সিং জানান।
রাজ দম্পতি জৈব পদ্ধতিতে উৎপাদিত শস্য দেখার জন্য কৃষি পার্কে যাবেন এবং পাঞ্জাবের আনন্দপুর শহিবে বৃহত্তম গুরুদোয়ারা পরিদর্শন করবেন। পাঞ্জাব প্রদেশের কৃষকরা চালর্সের সফরে বিস্মিত হয়ে বলেন, তাদের এই সফরের জন্য পাঞ্জাব সরকারের জৈব পদ্ধতিতে কৃষিকাজ করার আগ্রহ বৃদ্ধি পাবে।
