২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের মসজিদে মার্কিন বাহিনীর অভিযানে ২২ জন নিহত

বাগদাদের একটি মসজিদে মার্কিন বাহিনীর অভিযানের সময় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এই মসজিদটি তরুণ শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের ঘাঁটি হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 11:16 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

আল-সদর জানান, এই মসজিদে ইরাকি সৈন্যদের সহায়তায় মার্কিন বাহিনী অভিযান চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বাগদাদের মসজিদে নিরস্ত্র জনগণকে হত্যা করার জন্য আল-সদর মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, অভিযানের সময় মসজিদের ভিতরে কোন য়তি হয়নি।

প্রত্যদর্শীরা জানায়, মার্কিন বাহিনী মসজিদে প্রার্থনা করার সময়  প্রবেশ করে ২০ জনেরও বেশি মুসল্লীকে হত্যা করে।

কিন্তু মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানায়, ইরাকি সৈন্যদের  সহায়তার জন্য তারা কয়েকজন উপদেষ্টা পাঠিয়েছিলেন।

মার্কিন বাহিনী পৃথক আরেকটি অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪০ জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে যারা একটি গোপন কারাগারের প্রহরায় নিয়োজিত ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা তার মন্ত্রণালয়ের কাউকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেন।

এর আগে রোববার বাকুবা শহরের কাছে ইরাকি নিরাপত্তা বাহিনী মস্তকবিহীন ৩০টি মৃতদেহ উদ্ধার করে।

ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে সেখান থেকে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য প্রত্যাহার করতে পারে বলে মার্কি পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস মন্তব্য করার পর সর্বশেষ এই সহিংসতার ঘটনা ঘটলো।

ইরাকে বর্তমানে প্রায় এক লাখ ৩৩ হাজার মার্কিন সেনা রয়েছে। তবে পেন্টাগন ২০০৬ সাল নাগাদ সেনা সংখ্যা কমিয়ে এক লাখে নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছে।