২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস মন্ত্রিসভা আস্থা ভোটের সম্মুখীন হচ্ছে

নবনির্বাচিত ফিলিস্তিন মন্ত্রিসভা আইন পরিষদের আস্থা ভোটের সম্মুখীন হচ্ছে। ইসরাইল তাদের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করার একদিন আগে এই আস্থা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 10:54 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

হামাস সমর্থিত সরকার এই ভোটে নিশ্চিত জয়লাভ করবে। এটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে হামাস বিপুল ভোটে জয়লাভ করার পর ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে তারা চাপের মুখে রয়েছে। যদিও হামাস ইসরাইলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

হামাস নেতৃবৃন্দ জানান, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার অর্থ হচ্ছে তাদের আবাসভূমিকে স্বীকৃতি দেয়া।

ইসরাইলের বিরুদ্ধে আত্মঘাতি বোমা হামলার জন্য হামাস দায়ী। একারণে ইসরাইল, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। 

২০০৫ সালে ইউরোপীয়ান ইউনিয়ন ফিলিস্তিনের জন্য একটি বড় ধরনের একক সাহায্যদাতা ছিল।