বার্ড ফ্লুর ভাইরাস আবিস্কার করেছেন বিজ্ঞানীগন
বিজ্ঞানীরা ধারনা করছে মানুষ থেকে মানুষে বার্ড ফ্লু ভাইরাস সহজে না ছড়ানোর কারনটি তারা আবিস্কার করতে সমর্থ হয়েছে।
বার্ড ফ্লু ভাইরাস সাধারনত বাতাসের মাধ্যমে মানুষের দেহকোষ আক্রমন করে। ফলে মানুষের কাঁশি বা হাঁচির মাধ্যমে বার্ডফ্লু ভাইরাসটি অন্য কারোর দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী বলে গষেকরা মনে করছেন।
ন্যাচার নামক একটি জার্নালে উইসকনসিন বিশ্ববিদ্যালয় কর্তৃক গবেষনালব্ধ এই ফলাফল প্রকাশ করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই রিপোর্টে মানুষ থেকে মানুষ সহজে বার্ড ফ্লুর এইচ ৫এ৯১ ভাইরাসটি সংক্রামিত না হবার গবেষনালব্ধ ফলাফলটিতে গুরুত্ব সহকারে বিবেচনা করা হলেও আরো অনেক প্রয়োজনীয় তথ্য অনাবিস্কৃত রয়ে গেছে বলে বিজ্ঞানীরা জানান।
২০০৩ সালে বার্ডফ্লু এইচ ৫এ৯১ ভাইরাসটির পুনরুত্থানের পর এটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে ছড়িয়ে পড়েছে এবং এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ১০০ জন মারা গেছে ও ১৮০ জন আক্রান্ত অবস্থায় আছে।
