ইয়াই বনি বেনিনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
বেনিনের নির্বাচন কমিশন গত রোববারে অনুষ্ঠিত সেদেশের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী হিসেবে ইয়াই বনির নাম ঘোষনা করেছে। তারা জানায়, বনি শতকরা ৭৫ ভাগ ভোট পেয়েছেন।
নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহন করবেন আগামী ৬ই এপ্রিল।
বার্তা সংস্থাগুলো জানায়, আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকগণ কিছু অনিয়মের কথা উল্লেখ করলেও নির্বাচনটি মূলতঃ অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে রায় দিয়েছেন।
নতুন প্রেসিডেন্ট বনি বলেছেন, তিনি দারিদ্র ও দুর্নীতি মোকাবিলা করার জন্য একটি তরুন, স্বচ্ছ ও ন্যায়পরায়ন সরকার গঠন করবেন।
