ব্রানসনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪
যুক্তরাষ্ট্রের অবকাশ নগরী ব্রানসনে সোমবার দুই ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে চারজনের প্রাণহানি হয়েছে।
নগরীর ব্যস্ত সড়কের ২০০ ফুট দুরে একটি যাদুঘরের কাছে পাইপার সিনেকা বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটি উড্ডয়ন করার ঠিক পূর্বে জ্বালানী ভরার সময় হঠাৎ করে বিমানটিতে আগুন ধরে যায় এবং ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। খবর বার্তা সংস্থার।
