ফিলিস্তিনিদের জন্য ইইউ’র ৬ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা
ইউরোপীয় ইউনিয়ন গাজা এবং পশ্চিম তীরের দরিদ্র ফিলিস্তিনিদের সহায়তার জন্য ছয় কোটি ৪০ লক্ষ ইউরো সাহায্য দিয়েছে।
সোমবার ব্রাসেলসে ইউএন ত্রাণ এবং কার্যক্রম সংস্থার (ইউএনআরডব্লুউএ) ক্যারেন আবুজায়েদ-এর কাছে ইউরোপীয়ান ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিতা ফেরিরো-ওয়াল্ডনার ছয় কোটি ৪০ লাখ ইউরো’র চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
তবে ইউরোপীয়ান ইউনিয়ন বলেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ সাহায্য নির্ভর করবে হামাস সরকারের শান্তির জন্য কাজের অগ্রগতির ওপর।
ইউরোপীয় ইউনিয়ন আরও ছয় কোটি ইউরো দেবে ফিলিস্তিনের কর্তৃপক্ষের কর্মকর্তাদের বেতন এবং জ্বালানী খরচের জন্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গত মাসে ইসরাইল শুল্ক থেকে ফিলিস্তিনিদের রাজস্ব প্রদান স্থগিত করার পর এই সাহায প্রদানের ব্যাপারে ইইউ’র সাথে ফিলিস্তিনিদের সমোঝোতা হয়।
