২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের সাবেক গভর্নরকে গুলি করে হত্যা

আফগানিস্তানে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা অতর্কিত হামলা চালিয়ে সরকারপন্থি প্রভাবশালী সাবেক এক গভর্ণরকে হত্যা করেছে। নিহত গজনী প্রদেশের সাবেক গভর্নরের নাম মোল্লা তাজ মোহাম্মদ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মোল্লা তাজ মোহাম্মদ ‘ক্বারী বাবা’ নামেও পরিচিত ছিলেন। তিনি বাট্টায় তার বাড়ির কাছে গুলিতে নিহত হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তালেবান জঙ্গিদের এই হামলায় আরও তিনজন নিহত হয়। নিহত সাবেক এই গভর্নর ১৯৮০ সালে সোভিয়েত বিরোধী আন্দোলনে জঙ্গি প্রধান ছিলেন। পরে অবশ্য তিনি তালেবান সরকারের বিরোধিতা করেন।

অপর এক ঘটনায় গজনীর নাওয়ায় বন্দুকধারীরা অপর এক গভর্নরের উপর হামলা চালায়। তবে তিনি এ হামলা থেকে প্রাণে বেঁচে যান।