ছয় বছর পর কারামুক্ত হলেন ইরানের সাংবাদিক আকবর গানজি
ইরানের প্রখ্যাত ভিন্নমতাবলম্বী সাংবাদিক আকবর গানজি ছয় বছর জেলে কাটানোর পর অবশেষে মুক্তি পেয়েছেন।
ভিন্নমতাবলম্বীদের হত্যার সাথে কয়েকজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে জড়িয়ে প্রবন্ধ লেখার পর ২০০০ সালে গানজিকে জেলে পাঠানো হয়।
দেশের ডানপন্থি ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সংস্কারবাদীদের কাছে গানজি একজন বীরের মতো।
ছয় বছরের দীর্ঘ কারাজীবনের অধিকাংশ সময় তাকে কারারক্ষে একাকী কাটাতে হয়েছে। আর ২০০৫ সালে তিনি কয়েক মাস অনশন করেন।
