২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েতে টিভি শো’র স্যুটিং চলাকালে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

উরুগুয়েতে একটি টিভি শো’র স্যুটিং চলাকালীন সময়ে ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় আহতদের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ শনিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 09:58 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

রাজধানী থেকে ৩৮০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলীয় মন্টিভিডিও’র একটি হাসপাতালের তহবিল সংগ্রহের জন্য এই টিভি শো’র আয়োজন করা হয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এই স্যুটিং-এ অংশগ্রহণকারীরা যখন ট্রেনটির দু’টি বগি তুলে ধরছিল তখন ট্রেনটির ইঞ্জিন হঠাৎ করে চালু হয়ে অংশগ্রহণকারীদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ এই দুর্ঘটনার জন্য তিনদিনের শোক ঘোষণা করেছে।

চ্যানেল ১০-এর একজন মুখপাত্র জানান, এটা একটি মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য টিভি নেটওয়ার্ক অর্থনৈতিক সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

শুটিং চলাকালীন সময়ে প্রায় তিন হাজার শিশু এবং দর্শক উপস্থিত ছিল।