২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেট জাতীয় ঋণের সীমা ৯ ট্রিলিয়ন ডলার পর্যন্ত অনুমোদন করেছে

মার্কিন কংগ্রেস বৃহস্পতিবার দেশের জাতীয় ঋণের পরিমান ৯ ট্রিলিয়ন ডলার পর্যন্ত অনুমোদন করেছে। ‘ইরাক যুদ্ধ’ ক্যাটরিনা-হারিকেনে দুর্গতদের পুনর্বাসন ও শিক্ষাখাতে এই ঋণকৃত অর্থের একটি বড় অংশ ব্যয় করবার অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

কংগ্রেসের সভায় ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ চালাবার জন্য এবং গত আগস্ট মাসে মার্কিন উপকূলীয় অঞ্চলে হারিকেন দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য নতুন করে ৯২ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

সিনেট এ বছর ২.৮ ট্রিলিয়ন ডলার বাজেটের একটি খসড়া নিয়ে আলোচনা করছে। যেখানে ২০০৬ ও ২০০৭ সালে বাজেট ঘাটতি ৩৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

সিনেট ৫২-৪৮ ভোটে নতুন ঋণের এই প্রস্তাবটি অনুমোদন পায়। মার্কিন জাতীয় ঋণ ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর ফলে মাথাপিছু মার্কিন ঋণের পরিমান এখন ৩০ হাজার ডলার হয়েছে।

প্রস্তাবটি বর্তমানে প্রেসিডেন্ট বুশের অনুমোদনের অপেক্ষায় আছে। বুশ ক্ষমতা গ্রহনের পর এ পর্যন্ত মোট চার বারে মার্কিন ঋণের পরিমান বেড়েছে তিন ট্রিলিয়ন ডলার।