২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক পরিস্থিতি নিয়ে আলোচনায় সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

ইরাকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাগদাদে অবস্থানরত মার্কিন দূতকে ইরানের কর্তৃপক্ষের সাথে আলোচনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:48 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

১৯৭৯ সালে জিম্মি সংকটের পর এটাই হচ্ছে  যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম সরাসরি আলোচনা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এর আগে ইরানের পারমাণবিক মধ্যস্থতাকারী আলী লারিজানি বলেন,  ইরাকি শীর্ষ স্থানীয় একজন শিয়া রাজনীতিকের আহবানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই আলোচনায় বসতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউজ জানায়, রাষ্ট্রদূত জালমে খলিলজাদ ইরাকের সাথে বৈঠক করতে পারে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচীর বিষয়ে বৈঠক করবে না।

আলী লারিজানি জানান, এর আগে তেহরান ওয়াশিংটনের সাথে ইরাকের বিষয়ে কথা বলতে রাজি হলেও বৈঠকের প্রস্তাব মেনে নেয়নি।

ইরাকের শীর্ষ স্থানীয় একজন শিয়া রাজনীতিক বুধবার ইরাককে সুস্পষ্টভাবে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি আহবান জানান।

গত সপ্তাহে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচী ইস্যুটি নিরাপত্তা পরিষদে পাঠিয়েছে। চলতি সপ্তাহে নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরিষদের অবশ্য অবরোধ আরোপের ক্ষমতা রয়েছে।