২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিনে বন্দুক যুদ্ধে ইসরাইলি সেনা নিহত

পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনি বন্দুকধারীদের সংঘর্ষের ঘটনায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার এ খবর জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ ও আল--আকসা মার্টায়ার্স ব্রিগেডের সদস্যদের গ্রেপ্তার করতে জেনিনে অভিযান চালানোর সময় ফিলিস্তিনি বন্দুকধারীদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের পর পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে বলে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।