ব্রিটিশ পুরুষ ড্রাইভাররা বছরে ষাট লাখ ঘণ্টা সময় নষ্ট করে
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ব্রিটিশ পুরুষ ড্রাইভাররা বছরে প্রায় ৬০ লাখ ঘণ্টা সময় রাস্তায় নষ্ট করে। তারা কারও কাছে দিক নির্দেশনা জিজ্ঞেস করতে ভীষণ অনিচ্ছুক।
রয়্যাল অটোমোবাইল ক্লাব ডাইরেক্ট ইন্স্যুরেন্স’র এক জরিপে দেখা গেছে, পুরুষরা গড়ে প্রায় ২০ মিনিট অপেক্ষা করার পর দিক নির্দেশনা সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞেস করে, যেখানে মেয়েরা মাত্র ১০ মিনিট অপেক্ষা করার আগেই সঠিক দিক নির্দেশনার জন্য অপরের সাহায্য চেয়ে থাকে।
রয়্যাল অটোমোবাইল ক্লাব ডাইরেক্ট ইন্স্যুরেন্স’র বিপণন কর্মকর্তা ক্রেইগ মার্টিন জানান, একটু বেশি সময় নিয়ে যাত্রার পরিকল্পনা ও প্রস্তুতি নিলেই সমস্যা এড়ানো যায়। এ সমস্যা সম্পর্কে সচেতন হলে ড্রাইভিংয়ের মান আর ভালো হবে।
তিনি আরও জানান, বর্তমানে প্রতি পাঁচজনের মধ্যে একজন ড্রাইভার স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার সাহায্যে দিকনির্দেশনা নিয়ে থাকেন।
