২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সহিংসতা নিয়ন্ত্রণ করতে বুশের নিরাপত্তা কৌশল নির্ধারণ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে সহিংসতা নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা কৌশল নির্ধারণ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 10:15 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইরাকের নিরাপত্তা বাহিনী তৈরির ক্ষেত্রে বুশ তার যৌথ প্রচেষ্টার বিস্তারিত বিবরণ বলেন, ইরাক  জঙ্গি বাহিনী এবং বিস্ফোরক দ্রব্যাদি সরবরাহ করে ইরান অপরাধ করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

২০ মার্চ ইরাকের তৃতীয় আগ্রাসন দিবস দিবস পালিত হওয়ার আগে বুশ এই বক্তব্য দিলেন। ইরাকে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও এর ভবিষ্যৎ উজ্জ্বল বলে বুশ আশা প্রকাশ করেন ।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইরাকের নিরাপত্তা কৌশল নির্ধারণের বিষয়ে এটাই হচ্ছে বুশের প্রথম বক্তব্য। ইরাকের নিরাপত্তা কৌশল নির্ধারণের ক্ষেত্রে তিনি রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার বিষয়ে জোর দিবেন।

নিরাপত্তার বিষয়ে এই বক্তব্যে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাকের সেনাবাহিনীর সাথে একযোগে কাজ করে যাচ্ছে। যাতে করে তারা একটি শক্তিশালী জাতীয় পুলিশ এবং সেনাবাহিনী গড়ে তুলতে পারে।

ইরাকে শিয়া জঙ্গি বাহিনী পাঠানোর জন্য বুশ তেহরানকেও দোষারোপ করেন।