প্রেসিডেন্ট রবার্টো মুগাবে’র হত্যা পরিকল্পনাকারী হিসেবে ৮ জন অভিযুক্ত
জিম্বাবুয়ের বিরোধী দলের একজন সাংসদসহ মোট আটজনকে সেদেশের প্রেসিডেন্ট রবার্টো মুগাবে কে হত্যা প্রচেষ্টার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধারের পর অভিযুক্ত সবাইকেই গত সপ্তাহে আটক করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জিম্বাবুয়ে সরকার জানিয়েছে, বিরোধী দলীয় সাংসদ হিটচ্মান সেদেশের ‘জিম্বাবুয়ে ফ্রিডম মুভমেন্ট’ নামক একটি সংস্থার সাথে যুক্ত আছেন এবং এই দলটি প্রেসিডেন্ট মুগাবের সরকারকে উৎখাত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিরোধী দলের সম্মেলন বানচাল করতেই মুগাবে সরকার তাদের উপর এইসব ভিত্তিহীন অভিযোগ আনছে।
