২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাকাসের টিউনা দূর্গের উপর ভেনিজুয়েলার নতুন পতাকা উত্তোলন

ভেনিজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আনুষ্ঠানিকভাবে দেশের বিতর্কিত ও নতুন পতাকা উত্তোলন করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ভেনিজুয়েলার সাংসদ গত সপ্তাহে তাদের দুইশ’ বছরের পুরনো পতাকার নকশা পরিবর্তন করতে সমর্থন জানিয়েছে। দেশের গায়ানা প্রদেশকে সম্মান জানাতে এবার পতাকায় সাতটির বদলে আটটি তারকা খচিত করা হয়েছে। পতাকায় এতদিন ধরে শোভা পাওয়া সাদা ঘোড়ার ডানদিকে ফেরানো মুখটি এখন বামদিকে ঘুরিয়ে দেয়া হয়েছে।

এদিকে বিরোধী দল দেশের পতাকার এই পরিবর্তনকে সম্পূর্ণ অসাংবিধানিক আখ্যা দিয়ে এ ঘটনার ব্যাপক নিন্দা জানিয়েছে।

ভেনিজুয়েলায় দু’টি জাতীয় পতাকা রয়েছে। একটি একনায়কতন্ত্র, একদলীয় শাসন ও সমাজতন্ত্রকে চিহ্নিত করার জন্য ও অপরটি গণতন্ত্রপন্থিদের জন্য।

দেশের দুইশ’ তম স্বাধীনতা বার্ষিকীর দিনে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ দেশের জনগণের সামনে নতুন এই পতাকা উত্তোলন করেন। উনবিংশ শতাব্দিতে দেশের স্বাধীনতার মহান নেতা সিমন বলিভারের কথা চিন্তা করেই জাতীয় পতাকার অষ্টম তারকাটি যুক্ত করা হয়েছে।

নতুন পতাকার নকশার প্রশংসা করে প্রেসিডেন্ট শ্যাভেজ বলেন, ‘সাদা ঘোড়াটিতে এতদিন পর মুক্তি দেয়া হলো’।