পাকিস্তানে ৩০ জঙ্গী নিহত
আফগান সীমান্তবর্তী একটি দুর্গম পাহাড়ী এলাকার জঙ্গী স্থাপনায় শনিবার পাকিস্তানী নিরাপত্তারক্ষীরা হামলা চালিয়ে অন্তত: ৩০ জনের মত সন্দেহভাজন জঙ্গীকে হত্যা করেছে।
সামরিক বাহিনীর মুখপাত্র শওকত সুলতান বার্তা সংস্থাগুলোকে জানিয়েছেন, ওয়াজিরিস্তানের উত্তর প্রান্তে জঙ্গীরা অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ নিয়ে সমবেত হচ্ছে গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের ভিত্তিতে হেলিকপ্টার গানশীপ থেকে হামলা চালানো হয়।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিদেশী নাগরিক সহ ২৫ থেকে ৩০ জন নিহত হবার খবর সম্পর্কে নিশ্চিৎ হওয়া গেছ্।ে গত একমাস ধরে জঙ্গীদের বিরুদ্ধে পাকিস্তান সামরিক বাহিনী তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।
পশতু উপজাতীরা মার্চের এক তারিখ থেকে তাদের ওপরে সংঘটিত হামলার প্রতিবাদে সহিংসতা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে ।
