সিরিয়ার কমার্শিয়াল ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মার্কিন কর্তৃপক্ষ সে দেশের সকল ব্যাংককে সিরিয়ার কমার্শিয়াল ব্যাংকের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে।
মার্কিন অর্থ বিভাগ তাদের অভিযোগে জানিয়েছে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনায় অর্থায়ন এবং অবৈধভাবে সংগৃহীত ইরাকী তেল পাচারে সিরিয় ব্যাঙকটি সহায়তা করছে।
এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী গত মাসে সকল সরকারী দপ্তরকে ডলারের পরিবর্তে ইউরোতে লেনদেন করার নির্দেশ দেয়। দেশটি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি অনুধাবন করছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা।
কোন যৌক্তিক কারণে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি করছে সিরিয়া কর্তৃপক্ষ।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশে অবস্থিত সিরিয় ব্যাঙকটির কোন তহবিল জব্দ করেনি।
