২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অপহৃত মার্কিন নাগরিককে হত্যা

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরাকে গত বছর  অপহৃত চার শান্তিরক্ষা কর্মীর মধ্যে একজন মার্কিনীকে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 10:48 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

গত বছর নভেম্বরে ব্রিটেনের নাগরিক নরম্যান কেমবার, কানাডার নাগরিক জেমস লোনি ও হারমিত সিং সুডেন’র সাথে টম ফক্স-কেও অপহরণ করা হয়।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও টেপে টম ফক্স ফক্স ছাড়া অপর তিন অপহৃত ব্যক্তিকে দেখা গেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার। ৫৪ বছর বয়সী ফক্স ইরাকি মানবাধিকার সংগঠনে দুই বছর ধরে কাজ করে আসছিলেন।

ইরাকে কানাডীয় আন্তর্জাতিক শান্তিরক্ষা কমিটিতে কাজ করার সময় এই চার শান্তিরক্ষা কর্মীকে ‘সোডর্স অব ট্রুথ’ নামের গেরিলা গ্র“পটি অপহরণ করে।