২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের পাক-ভারত সফরে কাশ্মীর বিষয় প্রাধান্য পাবে

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চলতি সপ্তাহে পাক-ভারত সফরে যাচ্ছেন। এই সফরের সময় কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 10:09 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বুশ এক সাক্ষাৎকারে জানান, তিনি কাশ্মীর সমস্যার নিরসনে দুই জাতির মধ্যে আশার আলো দেখতে পাচ্ছেন। উভয় দেশ এ সমস্যার সমাধান করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।

ইসলামাবাদ সফরকালে আল-কায়েদা’র নেতৃবৃন্দকে গ্র্রেপ্তারের ব্যাপারে বুশ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আহবান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নয়াদিল্লী সফরের সময় ভারতের পরমাণু কর্মসূচীর বিষয়ে মার্কিন সহযোগিতা প্রসঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে বুশ আশা করছেন।

এই সফরের সময় দুই দেশের নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ভারত যদি সামরিক-বেসামরিক পরমাণু কর্মসূচীর বিষয়ে পৃথকভাবে সম্মত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পরমাণু প্রযুক্তির ব্যাপারে সাহায্য করবে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র সতর্ক বাণী উচ্চারণ করে জানান, বুশের ভারত সফরকালে পারমাণবিক চুক্তি সাক্ষর নাও হতে পারে।