মার্কিন যুক্তরাষ্ট্র এল সালভাদরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে সম্মত হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র এল সালভাদরের সাথে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে সম্মত হয়েছে।
ওয়াশিংটন জানায়, এই চুক্তি সম্পাদনের জন্য মধ্য আমেরিকার পাঁচটি দেশকে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মার্কিন কংগ্রেস গত বছর মধ্য আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (কাফটা) অনুমোদন করলেও আইনগত জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, কাফটা চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো এই চুক্তির আইনগত বিধিনিষেধ মেনে চলেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র এল সালভাদরের সাথে আগামী ১ মার্চ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরী করবে।
