ইরাকে ৩ জন সাংবাদিক নিহত
ইরাকের সামারায় শিয়া সম্প্রদায়ের পবিত্র মাজারে বোমা হামলার এক দিন পরে আল-আরাবীয়া টিভি চ্যানেলের তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বোমা হামলার উপর প্রতিবেদন তৈরি করতে যাওয়ার পর তাদেরকে অপহরণ করা হয় এবং পরে মেরে ফেলা হয়।
এই হত্যাকান্ড এমন সময় সংগঠিত হল যখন শিয়া সম্প্রদায়ের পবিত্র মাজারে বোমা হামলার কারণে ইরাকিরা ক্ষুদ্ধ।
রাজধানী বাগদাদের পুলিশ জানায়, গত রাতে ৫০ জন গুলি-বিদ্ধ মানুষকে পুলিশ উদ্ধার করে।
এদিকে ইরাকে সুন্নিদের বেশ কিছু মসজিদে হামলা চালনা হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলের শহর বসরায় জেল খানায় বন্দুকধারীর গুলিতে ১১জন নিহত হয়।
বাগদাদে কারফিউ জারি করা হয়েছে।
