২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় বন্দুকধারীদের গুলিতে ১১ জন সুন্নী নিহত

ইরাকের দক্ষিণাঞ্চল শহর বসরার মিনা কারাগারে বন্দুকধারীরা প্রবেশ করে কমপক্ষে ১১ জন সুন্নীকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:11 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তারা জানায়, বন্দুকধারীদের গুলিতে যারা নিহত হয়েছেন তারা সুন্নী জঙ্গি হতে পারে। নিহতদের মধ্যে বিদেশী নাগরিকও রয়েছে।

সামারায় শিয়া সম্প্রদায়ের পবিত্র আসকারিয়া মসজিদে বোমা হামলা চালানোর পর থেকে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি উদ্ভূত পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণ করে গৃহযুদ্ধ এড়াতে সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বসরার পুলিশ জানায়, বন্দুকধারীরা মিনা কারাগারে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের অস্ত্র কেড়ে নেয় এবং তারা জঙ্গি সন্দেহে একটি সুন্নী জঙ্গি গ্রুপকে আটক করে।

পরে তাদের লাশ শহরের এক জায়গায় পাওয়া যায়। বন্দুকধারীরা তাদের মারার আগে শারীরিকভাবে অত্যাচার করেছিল বলে জানা যায়।

পুলিশ জানায়, নিহতরা মিশরীয় এবং সৌদি আরবের নাগরিক।

বন্দুকধারীরা পুলিশ কর্মকর্তাদের পোষাক পড়ে এবং বেশ কয়েকটি যানবাহন নিয়ে কারাগারে প্রবেশ করেছিল।