নাইজেরিয়ায় দাঙ্গায় ২৪ জন নিহত
নাইজেরিয়ার দুটি শহরে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে মঙ্গলবার খ্রীষ্টান এবং মুসলমানদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।
নাইজেরিয়ার মুসলিম প্রধান শহর বাউচি’তে মুসলিম জনতা সহিংস বিক্ষোভ প্রদর্শনকালে স্থানীয় সংখ্যালঘু খ্রীষ্টানদের উপর চড়াও হয়।
এ ঘটনায় কমপক্ষে ১৮ জন নাইজেরিয় নিহত হয়। এদিকে নাইজেরিয়ার দক্ষিনে খ্রীষ্টান অধ্যুষিত শহর ওনিটসায় খ্রীষ্টান দাঙ্গাবাজরা ৬ জন মুসলিম নাইজেরিয়কে পিটিয়ে হত্যা করেছে এবং স্থানীয় দুটি মসজিদ পুড়িয়ে দিয়েছে।
হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে শনিবার থেকে এই পর্যন্ত দাঙ্গায় ৪৯ জন নাইজেরিয় নিহত হয়েছে।
