২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক এবং আফগানিস্তানে মার্কিন হেফাজতে ১০০ বন্দীর মৃত্যু

ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর হেফাজতে ২০০২ সালের আগষ্ট মাস থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন ইরাকী ও আফগান বন্দীর মৃত্যু হয়েছে বলে আমেরিকার হিউম্যান রাইটস ফার্স্ট নামক মানবাধিকার সংস্থা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 10:37 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

মৃত্যুবরণকারী ৯৮ জনের মধ্যে ৩৪ জনকে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার সংস্থা রিপোর্টটিতে নিশ্চিত করা হয়েছে।

এদিকে পেন্টাগন জানিয়েছে তারা এই রিপোর্টটি এখনও দেখেনি। তারা জানিয়েছে বন্দী নির্যাতনের বিষয়টিকে তারা গুরুত্বসহকারে নিয়েছে এবং প্রয়োজনে বন্দী নির্যাতনকারীদের বিচার করা হবে।

বুধবারে প্রকাশিত এই রিপোর্টের যাবতীয় তথ্যসমূহ পেন্টাগন এবং বিভিন্ন মার্কিন সরকারি সূত্র থেকে নেয়া হয়েছে। যে কারনে রিপোর্টের তথ্যগুলো যথেষ্ট

নির্ভরযোগ্য বলে জানালেন হিউম্যান রাইটস ফার্স্ট এর প্রতিনিধি ডিবোরা পার্ল স্টেইন। পার্ল স্টেইন বলেন বন্দী নির্যাতনকারীরা আইন লঙ্গন করে ভুল করেছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

রিপোর্টিতে বলা হয় ৩৪ জন বন্দীকে ইচ্ছাকৃতই বা মারাত্বক নির্যাতনের মধ্যে দিয়ে হত্যা করা হয়। এছাড়া ১১ জন বন্দীর মৃত্যুর কারণ সম্পর্কে যথেষ্ট সন্দেহ পোষণসহ আরো ৯ জন বন্দীকে বর্বর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়।