ব্রিটিশ পররাষ্টমন্ত্রী ইরাক সফর করছেন
ব্রিটিশ পররাষ্ট্র সচিব জ্যাক স্ট্র এক আকস্মিক সফরে বাগদাদ পৌঁছেছেন।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্রিটিশ পররাষ্টমন্ত্রী এখন বাগদাদে অবস্থান করছেন। খুব শিঘ্রই তিনি ইরাকি নেতাদের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে বৈঠকে মিলিত হবেন।
ব্রিটিশ সেনা কমান্ডাররা ইরাকের বর্তমান পরিস্থিতি, বিশেষত ব্রিটিশ সেনারা ইরাকের যে সকল এলাকায় টহল দিচ্ছে সে সমস্ত এলাকা সম্পর্কে ব্রিটিশ পররাষ্টমন্ত্রীকে জানাবেন।
এক ভিডিও চিত্রে প্রদর্শিত দুই বছর আগে ব্রিটিশ সেনাদের হাতে ইরাকি সাধারন জনগণকে নির্যাতনের এক অকাট্য অভিযোগের প্রেক্ষিতে দুইটি আঞ্চলিক কাউন্সিলকে ইরাকে নিয়োজিত সেনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
ওই ঘটনার জন্য তিন সেনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একই ঘটনার জন্য ব্রিটিশ মিলিটারি পুলিশ চার ইরাকি যুবকের সাক্ষাৎকার নিয়েছে।
ভিডিও চিত্রটি ২০০৪ সালে ইরাকের দক্ষিণাঞ্চলের আমারায় সংঘর্ষের সময় তোলা হয়েছিলো।
